এতদ্বারা জানানো যাচ্ছে যে, বি.এস.ডি বালিকা আলিম মাদ্রাসায় অফিস সহকারী কাম হিসাব সহকারী,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পাওয়ার জন্য যারা আবেদন করেছেন তাদেরকে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিঃদ্রঃ প্রবেশপত্র ডাকে পাঠানো হয়েছে।
পরীক্ষার তারিখঃ ১২/১২/২০২৫ ইং।
রোজ : শুক্রবার।
সময়: সকাল ৯:০০ ঘটিকা।
স্থান: মাদ্রাসা কার্যালয়।
১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ,কলম সঙ্গে আনতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রে মোবাঃ ফোন, ক্যালকুলেটর,খাতা বা অন্য কোন কাগজপত্র আনা নিষিদ্ধ।
৩. পরীক্ষায় অংশগ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র, সকল একাডেমিক সার্টিফিকেট ও পেশাগত যোগ্যতার (যদি থাকে) মূল কপি সঙ্গে আনতে হবে।
৪. নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৫. উত্তর পত্রের অভ্যন্তরে কোন জায়গায় প্রার্থীর নাম, রোল নং, ঠিকানা, মোবাঃ নম্বর লেখা ও কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না।
৬. লিখিত ও মৌখিক (ব্যবহারিক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
অধ্যক্ষ-






